আন্দুলবাড়ীয়া বাজদিয়ায় দুই সন্তানের জননীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2021-12-02 ইং
আন্দুলবাড়ীয়া বাজদিয়ায় দুই সন্তানের জননীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
আন্দুলবাাড়ীয়ার বাজদিয়া দক্ষিণপাড়ায় পারিবারিক কলোহের জের ধরে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাজদিয়া দক্ষিণপাড়ার প্রান্তিক চাষী আবুল কালামের স্ত্রী মাজেদা খাতুন (৪৫) স্বামীর সাথে পারিবারিক কলোহের জের ধরে গত মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে ঘাসপোড়া নামক বিষপান করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে খুলনা সোনাডাঙ্গা থানা পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন রিপোর্ট তৈরি করেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। লাশের ময়নাতদন্ত শেষে লাশ গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় নিজ গ্রামের বাড়ি বাজদিয়ায় এসে পৌঁছায়। খবর পেয়ে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেনসহ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় বাজদিয়া দক্ষিণপাড়া কবরস্থান ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর লাশ বাজদিয়া দক্ষিণপাড়া কবরস্থানে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)