ছবির ক্যাপশন:
ঝিনাইদহে ৬ হাজার ৮ শ কৃষকের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও উচ্চ ফলনশীল ধানবীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের আয়োজনে এ প্রণোদনা বিতরণ করা হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব। কৃষি বিভাগ জানায়, সরকারের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উচ্চ ফলনশীল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ৬ হাজার ৮ শ কৃষকের প্রত্যেককে ২০ কেজি রাসায়নিক সার ও ৫ কেজি ধানবীজ বিতরণ করা হয়।
