আলমডাঙ্গার বেলগাছি ইউপিতে নৌকার প্রার্থী সমীর কুমার দে’র জামানত বাজেয়াপ্ত

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
আলমডাঙ্গার বেলগাছি ইউপিতে নৌকার প্রার্থী সমীর কুমার দে’র জামানত বাজেয়াপ্ত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সমীর কুমার দে মাত্র ১০২ ভোট পেয়ে সর্বনিম্ন ভোটের রেকর্ড সৃষ্টি করেছেন। এতে আইনানুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হবে। সমীর কুমার দে বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বেলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বেলগাছি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৯০। এ ইউনিয়নে ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রদানকৃত বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৬৭৫। এর মধ্যে বিজয়ী প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চল (স্বতন্ত্র) পেয়েছেন ৩ হাজার ৪৮৩। নির্বাচনে নৌকার প্রার্থী সমীর কুমার দে পেয়েছেন মাত্র ১০২ ভোট। আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস জানান, কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে নির্বাচনী আইনে তার জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী সমীর কুমার দের জামানত বাজেয়াপ্ত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)