চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী নীল রতন সাহার স্ত্রী গীতা রানির শ্রাদ্ধ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী নীল রতন সাহার স্ত্রী গীতা রানির শ্রাদ্ধ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী নীল রতন সাহার স্ত্রী গীতা রানি সাহার শ্রাদ্ধ ও নিয়মভঙ্গ (আশমুক্তি) সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ব্রাহ্মণ ও জ্ঞাতীসহ সাধারণ মানুষের মধ্যহ্নভোজে আপ্যায়ণের মধ্যদিয়ে এই নিয়মভঙ্গ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। হিন্দুধর্মের শাস্ত্রীয় রীতি ও আচার মেনেই প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধের কাজ করেন প্রদীপ কুমার সাহা, পলাশ কুমার সাহা ও শিমুল কুমার সাহা। উল্লেখ্য, চলতি মাসের ১২ নভেম্বর ভারতের কৃষ্ণনগরে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন গীতা রানি সাহা। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগের কারণে ভারতের কৃষ্ণনগরে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় কৃষ্ণনগরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওইদিন রাতেই ভারতের কৃষ্ণনগরের নগরদীপ শ্বশানঘাটে গীতা রানি সাহার শেষকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)