মেহেরপুরে ভুয়া এনএসআই সদস্যকে গণপিটুনি!

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
মেহেরপুরে ভুয়া এনএসআই সদস্যকে গণপিটুনি! ছবির ক্যাপশন:
মেহেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নুরুল আমিন (৩৮) নামের এক প্রতারকের বিরুদ্ধে। গতকাল তাকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব পুকুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নুরুল আমিন মেহেরপুর সদরের খন্দকারপাড়ার আব্দুল হকের ছেলে। স্থানীয়রা জানায়, এনএসআই পরিচয়ে নুরুল আমিনের সাথে গাড়াডোব গ্রামের পুকুরপাড়ার হামিদুল ইসলামের ছেলে সুমনের সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে নুরুল আমিন এনএসআই সদস্য পদে চাকুরী দেওয়ার প্রলোভনে দেখিয়ে সুমনের কাছে থেকে বিভিন্ন সময়ে ৪ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। চাকরী না হওয়ায় ও নুরুল আলমের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সুমনের পরিবার মেহেরপুর এলাকায় তার খোঁজ নিয়ে জানতে পারেন নুরুল আমিন ভুয়া এসএসআই। এরপর কৌশলে মেহেরপুর আলাদত পাড়া থেকে ডেকে নেয়া হয় ওই প্রতারককে । এসময় তার পরিচয়পত্র বা প্রমাণ দেখতে চাইলে সে দেখাতে ব্যর্থ হলে তাকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। মেহেরপুর এনএসআই অফিসের সহকারি পরিচালক আতিকুর রহমান জানান, নুরুল আমিন নামের কোনো ব্যাক্তি আমাদের এখানে কর্মরত নেই। সে এক ধরনের প্রতারক। সাধারণ মানুষের এদের সম্পর্কে সচেতন হওয়া উচিৎ। মানুষ সচেতন হলে এই সকল প্রতারকরা কারো সাথে প্রতারণা করার সুযোগ পাবেনা। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভূয়া এনএসআই পরিচয়দানকারী একজনকে আটক করা হয়েছে। তথ্য যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)