ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ও নতিপোতা ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে দলকা-লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আখতারুজ্জামান বাবু, সদস্য মতিয়ার রহমান মতি, নজরুল ইসলাম, মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. জানিফ ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান রানা, কনক, পৌর তিন নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম টোকন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, স্বেচ্ছাসেবকলীগ নেতা বখতিয়ার হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, স্বেচ্ছাসেবকলীগের সদস্য হওয়ার প্রধান শর্তই হচ্ছে সৎ ও নীতিবান ব্যক্তিত্ব। এখানে কোন মাদকসেবী বা খারাপ প্রকৃতির মানুষের স্থান নেই। চুয়াডাঙ্গা জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হচ্ছে। খুব শিঘ্রই নতিপোতা ও জুড়ানপুর ইউনিয়নে কমিটি গঠন করা হবে।
