দর্শনার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
দর্শনার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বার্ধ্যকজনিত কারণে মৃত্যু হওয়া বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় দর্শনা কেরু চিনিকল মাঠে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ এর উপস্থিতে পুলিশের একটি চৌকস দল গার্ড অনার প্রদান করেন। রাষ্ট্রের পক্ষে গার্ড অফ অনার প্রদান করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। নিহত বীর মুক্তিযোদ্ধা দর্শনা থানাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। এর পূর্বে লাশের কফিনে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিল্লাল হোসেন, রুস্তম আলী, তমছের আলী, উদীচির হাবিবি জহির রায়হান। এসময় নিহত বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। তাঁর জানাজা নামাজ ও দাফনকার্যে অংশগ্রহণ করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দর্শনা ও দামুড়হুদা উপজেলার সকল বীর মক্তিযোদ্ধা, দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সফিয়ান, দর্শনা পৌর বিএনপির সিনিয়ার সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, জাসদ নেতা মিল্টনসহ কেরুজ শ্রমিক নেতা ও শ্রমিক কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে দর্শনা মোবারক পাড়া কবরস্থানে বীর মুক্তিযোদ্ধার দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)