আলমডাঙ্গা মুদি ও মনোহরি সমিতির পক্ষ থেকে হাসপাতাল বাস্তবায়ন তহবিলে ২ লক্ষ টাকা নগদ প্রদান

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
আলমডাঙ্গা মুদি ও মনোহরি সমিতির পক্ষ থেকে হাসপাতাল বাস্তবায়ন তহবিলে ২ লক্ষ টাকা নগদ প্রদান ছবির ক্যাপশন:
হাসপাতালের জমি ক্রয়ের জন্য আলমডাঙ্গা মুদি ও মনোহরী সমিতির পক্ষ থেকে হাসপাতাল বাস্তবায়ন তহবিলে ২ লক্ষ টাকা নগদ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় হাসপাতাল বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব লিয়াকত আলী মোল্লা লিপুর কাছে আলমডাঙ্গা মুদি ও মনোহরি সমিতির সভাপতি আরেফিন মিঞা মিলন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া হাসপাতাল বাস্তবায়ন কমিটির কাছে নগদ ২ লক্ষ টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য চঞ্চল, মুদি ও মনোহরী সমিতির উপদেষ্টা আব্দুল মাজেদ ভুইয়া, আজিজুল হক পচু মিয়া, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সাংগাঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। আলমডাঙ্গা হাসপাতাল বাস্তবায়ন ও মহৎ কাজে অংশ গ্রহন করায় হাসপাতাল বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আলমডাঙ্গা পৌর মেয়র সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এবং সর্বস্তরের মানুষকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)