ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের রোগমুক্তি কামনায় জীবননগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় জীবননগর কেবি কল্যাণ ট্রাস্টের আয়োজনে জীবননগর পৌরসভার ইসলামপুর কেবি কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জীবননগর কেবি কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আসাদুজ্জামানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, খোকন মিয়া, জামাল হোসেন খোকনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
