আন্দুলবাড়ীয়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
আন্দুলবাড়ীয়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি শেখ মইদুল ইসলাম ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক। এছাড়া বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আহসান হাবীব ও অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন রাতুল ইসলাম, প্রথম বর্ষের শিক্ষার্থী মোল্লা রিয়াজ উদ্দীন বাদশা, শিমু ও জান্নাতুল। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া কলেজের স্টাফ জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জামিল হোসেন, অফিস সহকারী আব্দুর রাজ্জাক, স্টাফ গহর আলী শেখ ও শেখ সাদেকুর রহমান সবুজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আলমগীর কবির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দ্বিতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম জাহিদ। উল্লেখ্য, এ বছর এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০১ জন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিদায়ী ছাত্র কামাল হোসেন, শাহিন উদ্দীন, পিয়াল, রাতুল,আসাদ প্রমুখ।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)