উথলীতে সড়ক দুর্ঘটনায় দু’জন রক্তাক্ত জখম

আপলোড তারিখঃ 2021-11-29 ইং
উথলীতে সড়ক দুর্ঘটনায় দু’জন রক্তাক্ত জখম ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার উথলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও আরোহী দু’জনই রক্তাক্ত জখম হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে উথলী ফার্মগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- উথলী গ্রামের মালোপাড়ার আনোয়ার হোসেনের ছেলে সেকেন্দার আলী (৩২) ও সেনেরহুদা গ্রামের আলী আকুব্বারের ছেলে আফিল উদ্দিন (৩২)। স্থানীয়রা জানান, রোববার রাতে উথলী বাজারের দিক থেকে দ্রুতগামী একটি অ্যাপাসি মোটরসাইকেল উথলী ফার্মগেটের স্পিড ব্রেকারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে মোটরসাইকেলে থাকা দু’জন রক্তাক্ত জখম হন। তাঁদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ত৭াদেরকে যশোরে রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)