বেগমপুরে ভূমিহীন পরিবারের গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ডিসি নজরুল ইসলাম

আপলোড তারিখঃ 2021-11-27 ইং
বেগমপুরে ভূমিহীন পরিবারের গৃহ নির্মাণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ডিসি নজরুল ইসলাম ছবির ক্যাপশন:
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষে একক গৃহ নির্মাণ প্রকল্পে চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের ঝাঝরী গ্রামে সরকারি খাস জমিতে নতুন করে ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নতুন ঘর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে ২০টি ঘরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১টায় ঝাঝরী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানোর আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি ক্ষুধা দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সরকারের সহযোগী হিসেবে রাষ্ট্রের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। পরিশ্রম করতে হবে। সম্মিলিত উন্নয়ন সাধন করার মাধ্যমেই ভিষন-৪১ বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের একটি মানুষও যাতে আশ্রয়হীন না থাকে, সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারদের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে স্থায়ী নিবাস নির্মাণ করে দিচ্ছে, এগুলোর সঠিক ব্যবহার করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শারমিন আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, ইউপি সচিব ফয়জুর রহমান, বেগমপুর ইউনিয়ন পরিষদের মেম্বার জিল্লুর রহমান, কায়েশ আলী, আবু বকর জোয়ার্দ্দার, আলী কদর, আক্কাস আলী, মহিলা ইউপি সদস্য আহারন নেছা, নাসিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)