ঝিনাইদহে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2021-11-27 ইং
ঝিনাইদহে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
সাঁতার শিখনে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘সাঁতার একটি জীবন রক্ষাকারী দক্ষতা’ এ স্লোগানে জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে সেফ সুইমিং একাডেমি। গতকাল শনিবার সকালে নবগঙ্গা নদীর পৌরসভার খাজুরা ব্রিজ এলাকার থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রায় আড়াই কিলোমিটার দূরত্বের এ প্রতিযোগিতায় অংশ নেয় ১০ জন সাঁতারু। যা দেখতে নদীর পাড়ে ভীড় করে নানা শ্রেণি-পেশার মানুষ। আড়াই কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে শহরের দেবদারু এভিনিউতে এসে শেষ হয়। এতে প্রথম হয় সদর উপজেলা ভুটিয়ারগাতি গ্রামের সাঁতারু সুজা উদ্দিন। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন। অনুষ্ঠান পরিচালনা করেন সেফ সুইমিং একাডেমির পরিচালক মাহফুজুর রহমান বিপ্লব ও কাজী আলী আহম্মেদ লিকু। আলোচনা সভা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)