ছবির ক্যাপশন:
জীবননগর থ্রি-হুইলার মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ১৮০ জন ভোটারের মধ্যে ১৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি নাসির উদ্দীন ও কোষাধ্যক্ষ বদিউজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহসভাপতি পদে হাবিবুর হরমান হবি মোরগ প্রতীকে ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী হাবিবুর রহমান চান হাতী প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন রানা চেয়ার প্রতীকে ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী ইব্রাহিম হোসেন ইব্রা আনারস প্রতীকে পেয়েছেন ৩৩ ভোট। সহসাধারণ সম্পাদক পদে মমিনুল হক আপেল প্রতীকে ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মই প্রতীকে পেয়েছেন ৫৪ ভোট।
কোষাধ্যক্ষ পদে কোনো প্রার্থী না থাকায় বদিউজ্জামান দেওয়াল ঘড়ি প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মহিউদ্দীন মহি মোবাইল প্রতীকে ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর হোসেন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট। লাইন সম্পাদক পদে মাসুদুর রহমান (রানা) চশমা প্রতীকে ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজিবর রহমান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৫ ভোট। দপ্তর সম্পাদক পদে রবিউল ইসলাম বোতল প্রতীকে ১ শ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রবিউল ইসলাম ডাব প্রতীকে পেয়েছেন ৩৪ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে হাশেম আলী বই প্রতীকে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রবিউল ইসলাম চাকা প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট।
