ছবির ক্যাপশন:
দামুড়হুদার ভগিরথপুর চক্রবাক সংঘের আয়োজনে ডিএলএল ফুটবল টুর্নামেন্টের ৭ম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৭ম দিনের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে- চুয়াডাঙ্গার ভেনম লেজেন্জ গেমিং ক্লাব বনাম গোপালপুর একাদশ। এ খেলায় চুয়াডাঙ্গার ভেনম লেজেন্জ ২ গোল জয়লাভ করে।
খেলায় রেফারির দায়িত্বে ছিলেন শিক্ষক হাফিজুর রহমান, তানজুল ইসলাম ও জাহাঙ্গীর কবির। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভেনম লেজেন্জ'র সত্ত্বাধিকারী সাইদুর রহমান, কামরান আকাশ, আবির, তামিম প্রমুখ।
