চুয়াডাঙ্গায় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-11-27 ইং
চুয়াডাঙ্গায় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় র‌্যাব-৬ অভিযান চালিয়ে চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা পৌর কলেজ মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার বড়বাজার পাড়ার মৃত রামনাথের ছেলে শ্রী রানা রাসফোর (৩৬) ও দৌলতদিয়াড়ের শুকুর আলীর ছেলে চান্দু মন্ডল (৪৫)। এ সময় আটককৃত আসামীদ্বয়ের কাছ থেকে ১৫০ লিটার চোলাই মদ, দুটি মোবাইল, দুটি সিমকার্ড এবং নগদ-৫১০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পরে আটককৃত আসামীদ্বয়কে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ঝিনাইদহ র‌্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)