ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ২টি প্যানেলে মোট ৯ জন অংশগ্রহণ করেন। এতে সাধারণ সদস্য পদে ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাহিদুল ইসলাম (ফুটবল প্রতীক), মো. আছের আলী ১৯০ ভোট (মোরগ প্রতীক), মো. সোহেল রানা ২০২ ভোট (ছাতা প্রতীক), ইলিয়াছ হোসেন ২১৮ ভোট (কলস প্রতীক), কহিনুর বেগম ১৭৯ ভোট (চেয়ার প্রতীক) পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিলকিছ বেগম ১৭৭ ভোট (আম প্রতীক), আজিজুল হক ১৫৩ ভোট (সাইকেল প্রতীক), ঈস্রাফিল হোসেন ১৩৬ ভোট (মাছ প্রতীক), মো. শহিদুল ইসলাম ১৬০ ভোট (আনারস প্রতীক) পেয়েছেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭১৯ জন। সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
