মেহেরপুরে গলায় সুজি আটকিয়ে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2016-09-05 ইং
মেহেরপুরে গলায় সুজি আটকিয়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে গলায় সুজি আটকিয়ে মুরছালিন হোসেন নামের ১ বছর ৩ মাস বয়সী  এক শিশু মারা গেছে। শিশুটি গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া স্কুল পাড়া এলাকার হরতক আলীর ছেলে। গতকাল রোববার দুপুরে তার মা তাকে সুজি খাওয়াতে গিয়ে গলায় আটকিয়ে মারা যায় । শিশুটির পিতা হরতক আলী জানান, আমার স্ত্রী নাছিমা খাতুন ছেলেকে সুজি খাওয়াচ্ছিল। হঠাৎ অসাবধানতা বসত গলায় সুজি আটকিয়ে মারা যায়। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিশু মুরছালিনের মৃত্যুতে ওই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)