ফরিদপুরে ফুটবল খেলে চ্যাম্পিয়ন হলো চুয়াডাঙ্গা : এক লাখ টাকার পুরষ্কার জয়

আপলোড তারিখঃ 2021-11-26 ইং
ফরিদপুরে ফুটবল খেলে চ্যাম্পিয়ন হলো চুয়াডাঙ্গা : এক লাখ টাকার পুরষ্কার জয় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ফিউচার ফুটবল একাডেমি ও জীবননগর আলোকিত ফুটবল একাডেমি যৌথভাবে খেলে ফরিদপুর আলফাডাঙ্গা পৌর মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ খেলায় ১(৪)-১(২) গোলে মাগুরা ডিএফএ কে পরাজিত করে এক লাখ টাকা পুরস্কার জিতে নেয় চুয়াডাঙ্গা। গোল করে ইব্রাহিম। চুয়াডাঙ্গার কৃতী সন্তান সাবেক জাতীয় দলের খেলোয়াড় মাহমুদুল হক লিটন জানান, এ খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা থেকে ১৫০ কিলোমিটার দূরে খেলাটি হলেও চুয়াডাঙ্গার প্রায় ১ শ জন এ খেলা দেখতে ও খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য ফরিদপুর আলফাডাঙ্গা মাঠে যায়। পুরষ্কার অর্থ খেলোয়াড় ও একজন অস্বচ্ছল খেলোয়াড়কে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)