চুয়াডাঙ্গায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2021-11-26 ইং
চুয়াডাঙ্গায় দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দরিদ্র স্কুল শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের সভাপতি ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া মঞ্চ থেকে নেমে এসে শিক্ষার্থীদের মাথায় হাত রেখে তাদের সাথে বন্ধুর মতো কথা বলেন। একই সাথে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে মজাদার প্রশ্নোত্তরে সকলকে মুগ্ধ করেন। রেলবাজার সরকারি প্রাথিমক বিদ্যালয়ের উদ্যোগে ও ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আইনাল হক, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বাবলু, প্রধান শিক্ষক লতিফুন্নেছা, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম তুষার, শিরিনা আক্তার, শামীমা খাতুন, রেহেনা খাতুন, জান্নাতী খাতুন প্রমুখ। শীতবস্ত্র বিতরণের আগে বিদ্যালয়ের নামাজ ঘর, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, বঙ্গবন্ধু কর্ণার, সততা স্টোর সব ঘুরে দেখে উপজেলা নির্বাহী অফিসার সন্তোষ প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)