মুজিবনগরে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার-সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2021-11-26 ইং
মুজিবনগরে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার-সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
মুজিবনগরে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মাতৃক্লাবের সদস্যদের মধ্যে উপহার-সামগ্রী বিতরণ করেছে ইম্প্যাক্ট ফাউন্ডেশন মেহেরপুর প্রোগ্রাম অফিস। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলা ভবেরপাড়া ঈদগাহ মাঠে এ উপহার-সামগ্রী বিতরণ করা হয়। ইম্প্যাক্ট ফাউন্ডেশন মেহেরপুর প্রোগ্রামের প্রশাসক সফিকুল ইসলামের সভাপতিত্বে খাদ্য-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। ইম্প্যাক্ট ফাউন্ডেশন মেহেরপুর প্রোগ্রামের উপজেলা ম্যানেজার সোহেল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু এবং মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিটিভির মেহেরপুর প্রতিনিধি আলামিন হোসেন। অনুষ্ঠানে বাগোয়ান ইউনিয়নের ১০টি মাতৃক্লাবের ২৫০ জন সদস্যের মাঝে ২৫ কেজি চাল, ৮ কেজি আলু, ৪ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি লবণ, ২ কেজি পেঁয়াজ, ৫টি সাবান ও ৫টি মাস্ক তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)