মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন প্রদানের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-11-26 ইং
মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন প্রদানের উদ্বোধন ছবির ক্যাপশন:
মেহেরপুরে এইচএসসি পরীক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য দেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. মো. রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. নজরুল ইসলাম ও মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল ইসলাম। পরে সেখানে শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে মেহেরপুর সরকারি কলেজ এবং সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদান করা হয়। ফাইজারের এই ভ্যাকসিন গ্রহণ করার জন্য মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ কমতি থাকলেও সরকারি মহিলা কলেজে ভ্যাকসিন গ্রহণের জন্য ছাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)