ছবির ক্যাপশন:
জীবননগরে প্রধানমন্ত্রীর উপহার অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে বীর নিবাসের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ গয়েশপুর শানবান্ধা পুকুর সংলগ্ন স্থানে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের নামে বরাদ্দকৃত ঘরের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দীন, সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আশরাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা দলিলুর রহমান দলু, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহাম্মেদ ও বীর মুক্তিযোদ্ধা নূরুল হক।
প্রতিটি বসত বাড়ি ১৪ লাখ ১০ হাজার টাকা করে ৯টি বসতবাড়ি ১ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান আজান কন্সট্রাকশন, জীবননগর। প্রধানমন্ত্রীর উপহারের বসত বাড়ি পাবেন জীবননগর আশতলাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, গয়েশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুলতান আহাম্মেদ, শাখারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাউসার আলী, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিদ্যাধরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, আন্দুলবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত হোসেন, গয়েশপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওদুদ মন্ডল, বাঁকা মাঠপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদ ও গয়েশপুর বিজিবি ক্যাম্পের পাশে বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার নিজাম উদ্দীন। প্রতিটি ঘরে থাকবে ২টি বেডরুম, ১টি কিচেন, ১টি বারান্দা ও ২টি বাথরুম।
