আন্দুলবাড়ীয়া বাজার পরিদর্শনে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা

আপলোড তারিখঃ 2021-11-26 ইং
আন্দুলবাড়ীয়া বাজার পরিদর্শনে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার মনিটরিং করলেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় আন্দুলবাড়ীয়া বাজারের ইউসান ট্রেডার্স, আসাদ ট্রেডার্স, ইভাই ট্রেডার্স সহ বিভিন্ন সার ও কীটনাশক ব্যবসাপ্রতিষ্ঠান তিনি পরিদর্শন করেন ও বাজার নিয়ন্ত্রণে যাচাই করেন। বাজার মনিটরিংকালীন সময়ে তিনি ব্যবসায়ী, প্রান্তিক চাষি ও সকল কৃষকদের উদ্দেশ্য সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত মূল্যে প্রতি কেজি সার ও কীটনাশক ক্যাশ মেমো বা রশিদের মাধ্যমে ক্রয় ও বিক্রয়ের জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ ও সংরক্ষণ কৃষি কর্মকর্ত জাহাঙ্গীর আলম ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইসমত আরা সুলতানা বকুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)