ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তার।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তকারুজ্জামান, সহসভাপতি ও নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমিন উদ্দীন, মারুফদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামাউল হক, মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ ও দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আঞ্জুমান আরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুর রহমানকে সভাপতি ও বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াশিকুর রহমান লিপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩ বছর মেয়াদী ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন- সহসভাপতি রাজীব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, সহ-সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, অর্থ সম্পাদক ইনামুল হক, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস উজ্জল, মহিলাবিষয়ক সম্পাদক সুরভী সুলতানা, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক গোপাল কুমার, শিক্ষাবিষয়ক সম্পাদক সালমা খাতুন, ক্রীড়া সম্পাদক ওয়াসিম আলী, স্কাউটবিষয়ক সম্পাদক নাজমুল হাসান, সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক ওয়াসিম আকরাম ও সদস্য বিল্লাল হোসেন।
