চুয়াডাঙ্গায় অরিন্দম সুহৃদ স্মরণ দিবস পালন

আপলোড তারিখঃ 2021-11-25 ইং
চুয়াডাঙ্গায় অরিন্দম সুহৃদ স্মরণ দিবস পালন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ‘তোমাদের চেতনা প্রজ্জ্বলমান আমাদের মজ্জায়’ স্লোগানে অরিন্দম সুহৃদ স্মরণ দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ দিবসটি পালন করা হয়। এ পর্যন্ত সংগঠনটির যে সব সদস্য ইহলোক ত্যাগ করে অর্ন্তলোকে পাড়ি দিয়েছেন, তাঁদের সবাইকে একসাথে স্মরণ করে প্রতিবছর এই দিবসটি ‘অরিন্দম সুহৃদ স্মরণ দিবস’ হিসেবে পালন করে আসছে সংগঠনটি। ম্মরণ সভায় অরিন্দম সভাপতি নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে প্রয়াত ২০ জন সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর স্মরণ-কথন পর্বে সুহৃদদের স্মরণে স্মৃতিচারণ করেন অরিন্দমের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবীবী জহির রায়হান, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের পরিচালক মনোয়ারা খুশি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি শাওন কুমার রায় ও অরিন্দম চুয়াডাঙ্গার নির্বাহী সদস্য মামুন মিয়া মাসুদ। প্রয়াত সুহৃদদের পরিবারবর্গের মধ্য থেকে কথা বলেন, ওয়ালিউর রহমান মালিক টুল্লুর জামাতা জাহিদ হোসেন, মোখতার আলীর জামাতা মহিতুর রহমান ও শফিউদ্দিনের মেজো সন্তান মোতাহার হোসেন মোহন। প্রিয় স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন অরিন্দম চুয়াডাঙ্গার সাধারণ সম্পাদক আব্দুস সালাম। আলোচকগণ তাঁদের আলোচনায় পরলোকগত সদস্যদের সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল ভূমিকা ও অবদান, তাঁদের ত্যাগ-তিতীক্ষা ইত্যাদি বিষয় তুলে ধরেন এবং নতুন প্রজন্ম যেন তাঁদেরকে অনুসরণ করে বর্তমান সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে পারে, সেই আহ্বান জানান। প্রয়াত ২০ জন সদস্য হলেন- শফি উদ্দিন, ওয়াসিকুর রহমান জোয়ার্দ্দার বেলাল, এস. আর. মালিক, মাবুদ মালিক, আবুল বাশার জোয়ার্দ্দার, শামসুল বারী সামু, ফজলুর রহমান জোয়ার্দ্দার, মেজর (অব.) আলিউজ্জামান জোয়ার্দ্দার, মনিরুল হক শাহ, অ্যাড. আব্দুল ওহাব, হোসেন আলী, ওয়ালিউর রহমান মালিক টুলু, শরীফ উদ্দীন বিশ্বাস, শহিদুল ইসলাম, লিয়াকত আলী শাহ, আ. শু বাঙালী, ফেরদৌসওয়ারা সুন্না, অধ্যাপক লুৎফর রহমান, মোখতার আলী ও অ্যাড. আলমগীর হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)