চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় অন্তরা ফিরে পেল সুখের সংসার

আপলোড তারিখঃ 2021-11-25 ইং
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় অন্তরা ফিরে পেল সুখের সংসার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় অন্তরা খাতুন ফিরে পেয়েছেন তাঁর সুখের সংসার। গতকাল বুধবার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’-এর মাধ্যমে তাদের এ পারিবারিক সমস্যার সমাধান করা হয়। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় কোরিয়া পাড়ার আলী হোসেনর মেয়ে মোছা. অন্তরা খাতুনের (২৫) সঙ্গে ১১ বছর পূর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলার রাজাপুর বলিয়াপাড়ার আ. খালেকের ছেলে আশাবুলের (৩০) ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। তাদের সংসার জীবনে ফুটফুটে দুটি সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর হতে যৌতুকের দাবিতে আশাবুল তার স্ত্রী অন্তরা খাতুনের সাথে পারিবারিক কলহে জড়িয়ে পড়ে। ধীরে ধীরে আশাবুল ও তার পরিবারের লোকজন অন্তরা খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। অন্তরা খাতুন বিষয়টি তার পিতা আলী হোসেনকে জানালে আলী হোসেন মেয়ের সুখের চিন্তা করে কিছু টাকা দেয়। সেই টাকা আশাবুল কুপথে বিপথে নষ্ট করে পুনরায় অন্তরা খাতুনের উপর শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। অসহায় অন্তরা খাতুন তার সন্তানদের নিয়ে পিতার বাড়িতে আশ্রয় নেয়। অন্তরা খাতুন ও তার পিতা বিভিন্ন জায়গায় তাদের সমস্যার সমাধান চেয়ে যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে অবশেষে তার অসহায়ত্ব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট আসেন। পুলিশ সুপার উক্ত বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার কার্যালয়ে অবস্থিত ‘উইমেন সাপোর্ট সেন্টার’-এর দায়িত্বপ্রাপ্ত এএসআই (নিরস্ত্র) মিতা রানীকে দায়িত্ব দেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উভয় পক্ষকে গতকাল বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। পুলিশ সুপার জাহিদুল ইসলামের প্রত্যক্ষ মধ্যস্থতায় আশাবুল তার স্ত্রী অন্তরা খাতুুনের সাথে পুনরায় সংসার করতে ও সন্তানদের ভরণ পোষণ দিতে সম্মত হয়। অবশেষে পুলিশ সুপারের হস্তক্ষেপে অন্তরা খাতুন ফিরে পেল তার সুখের সংসার এবং অনিক, খাদিজা ফিরে পেল পিতৃ স্নেহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)