ছবির ক্যাপশন:
‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ স্লোগানে মেহেরপুর টিটিসির উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।
বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মণ্টু, প্রধান শিক্ষক শাশ্বতী চক্রবর্তী প্রমুখ। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাসের সঞ্চালনায় সেমিনারে অন্যদের মধ্যে অতিরিক্ত প্রশাসক হাফিজ আল আসাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
