গাংনীতে ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2021-11-25 ইং
গাংনীতে ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে যৌতুক না পেয়ে মেধাবী শিক্ষার্থী শোভা নাজনীনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও ঘাতক স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শোভা নাজনীনের পিতা জাতীয় পার্টির (জেপি) মেহেরপুর জেলা সভাপতি আব্দুল হালিমের নের্তৃত্বে গতকাল বুধবার সকালে গাংনী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শোভা নাজনীনের পিতা আব্দুল হালিম বলেন, ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর রাতে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে শোভাকে নির্যাতন করার পর শ্বাসরোধ করে হত্যা করে স্বামী রবিউল ইসলাম। ওই রাতে শোভার পরিবারের সাথে রবিউল ও শোভার কল রেকর্ড থেকে নির্যাতনের ধারণা পাওয়া যায়। এ ব্যাপারে গাজীপুর সদর থানায় মামলা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজাসহ অনেকে। বক্তাগণ শোভার স্বামী রবিউল ইসলামের ফাঁসির দাবি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)