নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন আলমডাঙ্গার গাংনী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মামুন

আপলোড তারিখঃ 2021-11-25 ইং
নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন আলমডাঙ্গার গাংনী ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মামুন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার গাংনী ইউপি নির্বাচনে আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম মামুন একই এলাকার আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মুন্সী মো. এমদাদুল হককে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে ইউনিয়নের নান্দবার বন্দরভিটা মোড়ে নৌকা প্রতিকে অফিসে আলোচনা সভার মধ্যদিয়ে নৌকা প্রতিকের প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাড়ান। এসময়ে স্বতন্ত্র আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম মামুন বলেন, ‘আমি নিজ জ্ঞানে এবার নির্বাচন থেকে সড়ে দাড়ালাম। একইসাথে আমি আমার একই এলাকার চাচা নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মুন্সী মো. এমদাদুল হককে সমর্থন দিলাম। আপনারা সবাই নৌকা প্রতিকে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এসময়ে উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুর রহমান সামু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আব্দুল্লাহ মিটন, যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, এমদাদুল হক ওদুদ, রহমত জোয়ার্দ্দার, হুসাইন জোয়ার্দ্দার, আরিফ হোসেন, আনিছুর রহমান লিটু, আমজেন আলী কোকন, ওমর ফারুখ, টিপু সুলতান, মাসুম আলী, ওলিয়াম হোসেন, মিনারুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)