ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াশিকুর রহমান লিপু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী শিক্ষা অফিসার সেলিনা আজহার, জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোল্লা হারুন অর-রশিদ।
