চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর এক বছরের জেল

আপলোড তারিখঃ 2021-11-24 ইং
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর এক বছরের জেল ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদক ব্যবসায়ীর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে এ সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্ত মতিয়ার মণ্ডল (৬৮) সদর উপজেলার যাদবপুর মাস্টারপাড়ার মৃত আবুল হোসেন মণ্ডলের ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় সদর উপজেলার যাদবপুর গ্রামের মতিয়ার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মতিয়ার মণ্ডলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)