ছবির ক্যাপশন:
দামুড়হুদার ভগিরথপুর চক্রবাক সংঘের আয়োজনে ডিএলএল ফুটবল টুর্নামেন্টের ৪র্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ৪র্থ দিনের খেলায় দামুড়হুদা স্পোটিং ক্লাব বনাম চারুলিয়া একাদশ অংশগ্রহণ করে। এ খেলায় দামুড়হুদা স্পোটিং ক্লাব ৩-০ গোল জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শিক্ষক হাফিজুর রহমান, তানজুল ইসলাম ও জাহাঙ্গীর কবির।
