আলমডাঙ্গায় নিউ মোল্লা মটরস’র শো-রুমের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-11-24 ইং
আলমডাঙ্গায় নিউ মোল্লা মটরস’র শো-রুমের উদ্বোধন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় নিউ মোল্লা মটরস’র শো-রুমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা শহরের মিয়াপাড়ায় অবস্থিত নিউ মোল্লা মটরস্’র এ শো-রুমের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোল্লা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. শহিদুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মিলন মিয়া, হার্ডওয়্যার সমিতির সভাপতি লিপু মোল্লা, আমিনুল ইসলাম মোল্লা, শিক্ষক আফিল উদ্দিন, মোস্তাফিজুর রহমান জনি, মাহফুজুর রহমান, জাহাঙ্গীর আলম টিংকু মোল্লা, লিমন মোল্লা, টিভিএস’র রিজিওনাল সেলস ম্যানেজার মারুফ হোসেন, সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন অ্যাডিসনাল সচিব বাংলাদেশ বিমান সিইও ডা. আবু সালেহ্ মোস্তফা কামাল। উদ্বোধন অনুষ্ঠান ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন কাজী ওমর আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)