মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2021-11-24 ইং
মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ফরিদ উদ্দিন আহমেদ, এস এম সাইদুর রাজ্জাক, মোখলেছুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তাঁদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর প্রধান করেন। জেলা প্রশাসক ডা. মোহাম্মদ মুনসুর আলম খান স্মারকলিপিটি গ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)