নেহালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2021-11-24 ইং
নেহালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত নেহালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ডিহি কেরু ফার্ম মোড়ে এ কমিটি গঠন করা হয়। নেহালপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে কমিটি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মো. আলিম হোসেনকে সভাপতি ও নাজমুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাগর মিয়া ও দপ্তর সম্পাদক সুমন হোসেন। নেহালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন খানের পরিচালনায় কমিটি গঠন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকের দপ্তর সম্পাদক ডা. নুরজেল হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)