গাংনীতে সাংবাদিককে চাপা দেওয়া ট্রলি ও চালক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-11-24 ইং
গাংনীতে সাংবাদিককে চাপা দেওয়া ট্রলি ও চালক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী প্রেসক্লাবের সাবেক সদস্য ও মেহেরপুর জজ কোর্টের পেশকার মমিনুল ইসলামকে চাপা দেওয়া ট্রলি ও তার চালক রোকুনুজ্জামানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি টিম তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। রোকনুজ্জামান গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আবু তৈয়ব আলীর ছেলে। তাঁকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গত ২১ নভেম্বর সকালে নিজ অফিসে যাবার সময় জজ কোর্টের পেশকার মমিনুল ইসলামকে ইট বোঝাই ট্রলি দিয়ে চাপা দিলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রোকনুজ্জামানকে আসামি করে একটি মামলা দায়ের করেন মমিনুলের মা মোমেনা খাতুন। এ মামলার আসামি হিসেবে রোকনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে জব্দ করা হয় ঘাতক ট্রলিটিকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)