ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি স্বাক্ষরিত মনোনয়নপত্র হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই মনোনয়নপত্র প্রার্থীদের মাঝে হস্তান্তর করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলাসহ ৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
চুয়াডাঙ্গা সদর উপজলার ৪টি ইউনিয়নে দলীয় নৌকা প্রতীকের মনোনয়র পেয়েছেন যারা- আলুকদিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, মোমিনপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ-আল মামুন রতন, কুতুবপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক ও পদ্মবিলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলম।
