মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

আপলোড তারিখঃ 2021-11-23 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত ছবির ক্যাপশন:
মেহেরপুর শহরের শিল্পকলা একাডেমি মোড়ে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (২১) নামের শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া হাটপাড়ার ক্বারী মোহাম্মদ তৌফিক এলাহির ছোট ছেলে। তিনি মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা থেকে আসন্ন আলিম পরীক্ষার্থী ছিলেন। নিহত আলমগীর হোসেনের বন্ধু রাকিবুল ইসলাম জানান, তাঁরা মেহেরপুর শহরের কোর্ট মোড় থেকে মোটরসাইকেলযোগে হোটেল বাজারের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে শিল্পকলা মোড়ে স্প্রিড ব্রেকারের সামনে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল আরোহী দু’জনই সড়কে ছিটকে পড়ে। এতে আলমগীর হোসেন মাথায় আঘাত পায়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসা শুরু করার পরপরই সে মারা যায়। মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন জানান, মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)