আন্দুলবাড়ীয়ায় মাসিক ইমপ্লান পদ্ধতিতে এক দিনের বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-11-23 ইং
আন্দুলবাড়ীয়ায় মাসিক ইমপ্লান পদ্ধতিতে এক দিনের বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
  জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়োজনে মাসিক ইমপ্লান পদ্ধতিতে এক দিনের বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় এ বিশেষ ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসূল। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহমুদা খাতুন, সহকারী পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা লতিকা ইয়াসমিন (লতা), আন্দুলবাড়ীয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আতাবুল মণ্ডল, পরিদর্শক আরিফুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা শাপলা খাতুন, রেশমা খাতুন, সিনিয়র পরিবার কল্যাণ সহকারী আশরাফুন নাহার শোভা, মাহফুজা খাতুন লাকী, তহমিনা খাতুন ও ফাতেমা খাতুন। ইমপ্লান্ট পদ্ধতির মাধ্যমে মোট ৩৪ জন নারী রোগীকে (এলএপিএম) ও ১ জন রোগীকে (আইইউডি) সফল অস্ত্র পচার আইইউডি অপারেশন করেন ডা. মাহমুদা খাতুন ও লতিকা ইয়াসমিন লতা। সার্বিক সহযোগিতা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্টাফ হাবিবুর রহমান ও নিলুফার ইয়াসমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)