আলমডাঙ্গায় স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে পুলিশের অসদাচরণ করার অভিযোগ

আপলোড তারিখঃ 2021-11-22 ইং
আলমডাঙ্গায় স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে পুলিশের অসদাচরণ করার অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদের সঙ্গে অসদাচারণ করার অভিযোগ উঠেছে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার করোনার সবকটি টিকা কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে টিকা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। জানা গেছে, আলমডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ জিয়া কয়েকদিন আগে মুন্সিগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে টিকা কার্যক্রম পরিদর্শন করতে যান। এ সময় সেখানে কর্তব্যরত মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই সালাউদ্দিন ও এএসআই মোকলেছুর রহমান তাঁর গাড়িচালক নুর আলমের ওপর চড়াও হন। সে সময় ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ ওই দুই পুলিশ কর্মকর্তাকে তার এবং গাড়ির ড্রাইভারের পরিচয় দেওয়ার পরও তারা থামেনি। বরং তাঁর সাথেও অসদাচরণ করে পুলিশ। ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ বিষয়টি চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও পুলিশ সুপারকে অবহিত করেন। এবং ওই দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনসে ক্লোজড করার অনুরোধ করেন। কিন্তু ওই দুই পুলিশ অফিসারকে প্রত্যাহার না করায় গতকাল রোববার থেকে শুধুমাত্র হারদী হাসপাতাল ছাড়া উপজেলার সবকটি উপ-স্বাস্থ্য কেন্দ্রে টিকা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন তাঁরা। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মেদ জানান, ‘পরিচয় দেওয়ার পরও মুন্সিগঞ্জের ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তা যে আচরণ করেছে, তা দুঃখজনক। এমন হলে কীভাবে কার্যক্রম চলবে। আমি পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ উচ্চ পর্যায়ের সকলকে জানিয়েছি। সকলে বলেছেন, ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভোগার কারণে টিকা কার্যক্রম কিছুটা মন্থর গতিতে চলছে। এ বিষয়ে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের উপদেষ্টা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মহোদয়কেও জানিয়েছি।’ এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার দিনই (১৮ নভেম্বর) ওই দুই পুলিশ সদস্যকে ফাঁড়ি থেকে ক্লোজড করে থানায় নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)