চুয়াডাঙ্গা সদরের চার ইউপিতে নৌকা পেলেন যারা

আপলোড তারিখঃ 2021-11-22 ইং
চুয়াডাঙ্গা সদরের চার ইউপিতে নৌকা পেলেন যারা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গত শনিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চুয়াডাঙ্গায় সদর উপজেলার চারটি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারা- সদরের আলুকদিয়া ইউনিয়নে নৌকা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মোমিনপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন, কুতুবপুর ইউপিতে আলী আহম্মেদ হাসানুজ্জামান ও পদ্মবিলা ইউপিতে মো. আলম। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা ১-আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনসহ জেলার নেতারা ওই ৪টি ইউপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের কাছে পাঠান। এর পরিপ্রেক্ষিতে শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সদর উপজেলার ৪টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে। ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)