দামুড়হুদায় পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-11-22 ইং
দামুড়হুদায় পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ আশরাফুল আলম (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক আশরাফুল আলম দামুড়হুদা উপজেলার বড় দুতপাতিলা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। গতকাল রোববার বেলা একটার দিকে উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে আটক করা হয়। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের সামনে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পাঁচ কেজি গাঁজা ও নগদ ৫ হাজার ৫৬০ টাকাসহ আশরাফুল আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)