এক যুগ পর প্রশাসক পেল ঝিনাইদহ পৌরসভা

আপলোড তারিখঃ 2021-11-22 ইং
এক যুগ পর প্রশাসক পেল ঝিনাইদহ পৌরসভা ছবির ক্যাপশন:
প্রায় এক যুগ পর ঝিনইদহ পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে প্রশাসক নিয়োগের এই তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ২৫ বিসিএস ব্যাচের কর্মকর্তা মো. ইয়ারুল ইসলামকে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। সীমানা জটিলতা মামলায় প্রায় ১১ বছর ঝিনাইদহ পৌরসভার নির্বাচন বন্ধ রয়েছে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ঝিনাইদহ পৌরসভায় প্রশাসক নিয়োগের নির্দেশনা দেওয়া হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান প্রজ্ঞাপন হাতে পাওয়ার কথা স্বীকার করেন। ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইয়ারুল ইসলাম জানান, তাঁকে ঝিনাইদহ পৌরসভায় প্রশাসক নিয়োগের কথা তিনি জানতে পেরেছেন। চিকিৎসার জন্য তিনি ঢাকায় রয়েছেন। ফিরে এসে দায়িত্ব গ্রহণ করবেন। এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিণ্টু জানান, পৌরসভায় প্রশাসক নিয়োগে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। সেই চিঠিটি হয়তো এসেছে। তিনি বলেন, ‘আমি এখনো চিঠি হাতে পায়নি, তবে দায়িত্ব বুঝে নিলে তা হস্তান্তর করতে আমি প্রস্তুত আছি।’ উল্লেখ্য, ঝিনাইদহ পৌরসভায় সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১১ সালের ১৩ মার্চ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)