চুয়াডাঙ্গায় গরুর শিং-এর আঘাতে চোখ হারালো কৃষক!

আপলোড তারিখঃ 2021-11-21 ইং
চুয়াডাঙ্গায় গরুর শিং-এর আঘাতে চোখ হারালো কৃষক! ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় গরুর শিং-এর আঘাতে নিজের একটি চোখ হারিয়েছে কুরবান আলী (৪৬) নামের এক কৃষক। গতকাল শনিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা জখম কুরবার আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কৃষক কুরবান আলী নবীননগর পশ্চিম পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে হাটে বিক্রির জন্য গোয়াল ঘর থেকে গরু বের করতে যান কুরাবান আলী। কিন্তু অনেক চেষ্টার পড়েও গরুরি গোয়াল ঘরের মধ্যে থেকে বাইরে বের হয় না। এসময় কুরবান আলী গরুটিকে জোরপূর্বক বাইরে বের করতে চাইলে গরুটি শিং দিয়ে কুরবান আলীর চোখে আঘাত করে। শিং এর আঘাতে কুরবার আলী রক্তাক্ত জখম হলে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)