ছবির ক্যাপশন:
ঝিনাইদহের কালীগঞ্জে মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মো. সৈয়দ আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমনী, ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়ন পরিদের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কার, কৃষক হেলাল উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
