আলমডাঙ্গায় বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন

আপলোড তারিখঃ 2021-11-21 ইং
আলমডাঙ্গায় বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক কলেজছাত্রী (১৮) অনশন করেছে। গতকাল শনিবার দুপুর থেকে কেশবপুর গ্রামের মিজু আহমেদের বাড়িতে অনশন করে ওই কলেজ ছাত্রী। কলেজ ছাত্রী জানান, আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের শহিদুলের ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত লিজু আহমেদের সাথে দীর্ঘ ছয় বছর যাবত প্রেমের সম্পর্ক রয়েছে। লিজু বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় শারীরিক মেলামেশাও করেছে। বেশ কিছুদিন যাবত লিজুকে বিয়ের কথা বললে আমাকে এড়িয়ে যায়। তাই আমি উপায় না পেয়ে লিজুর বাড়িতে অবস্থান নিই। কলেজ ছাত্রী আরও বলেন, লিজুর পরিবার জানিয়েছে আমাকে মেনে নেবে না। এখন আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই বলেও জানায় এই কলেজ ছাত্রী।   ওই কলেজছাত্রীর বাবা বলেন, ‘আমি এতদিন কিছুই জানতান না। শুক্রবার ছেলের বাবার মারফতে জানতে পেরেছি আমার মেয়ে বিয়ের দাবিতে পার্শ্ববর্তী কেশবপুর গ্রামের লিজুর বাড়িতে চলে গেছে। আমি লোক পাঠিয়েছি তবে আমার মেয়ে আসেনি। এখন বিষয়টি নিয়ে বেশ চিন্তিত আছি বলে জানান তিনি।’   প্রেমিক লিজুর পিতা শহিদুল ইসলাম বলেন, ‘ওই মেয়ে আমাদের বাড়িতে চলে এসেছে। বিষয়টি নিয়ে আমরা উভয়পক্ষের উপস্থিতিতে মিমাংসার চেষ্টা করব বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ব্যাপারে প্রেমিক লিজু আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)