বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাংনীতে মিলাদ ও দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2021-11-20 ইং
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাংনীতে মিলাদ ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাংনী উপজেলা ও পৌর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও সদস্যসচিব শিশির আহমেদ শাকিল পরিচালনায় উপস্থিত ছিলেন গাংনী পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, সহ-সাধারণ সম্পাদক ইনসারুল হক ইনসু, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম ও সদস্যসচিব এনামুল হক। গাংনী উপজেলা ও পৌর ছাত্রদলের অধীনস্ত প্রতিটা ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)