ভারতে গেল বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর ৩৯ সদস্যের সাইক্লিং দল

আপলোড তারিখঃ 2021-11-19 ইং
ভারতে গেল বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর ৩৯ সদস্যের সাইক্লিং দল ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ভারতে গেল বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর ৩৯ সদস্যের সাইক্লিং দল। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় সীমান্তের শূন্য রেখায় তাদের ফুল ও উত্তরীয় পরিয়ে স্বাগতম জানান ভারতীয় সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদি ও ডেপুটি কমানডেন্ট পিত্তি সিং। চতুর্থ ইন্দো-বাংলা জয়েন্ট সাইক্লিং প্রতিনিধি দলটির ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন কলকাতা (দমদম) সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল সতেজ ত্রিবেদি।বাংলাদেশের পক্ষে যশোর সেনানিবাসের কর্নেল মো. মুহতাসিম হায়দার চৌধুরী। এ সাইক্লিং টিমের নেতৃত্ব দিচ্ছেন ভারতের কর্নেল মোহিত সিং ও বাংলাদেশের মেজর মাহমুদ আফজাল। গত ১৫ নভেম্বর সাইক্লিং দলটি বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসে। শুক্রবার দর্শনা বন্দর দিয়ে ঢুকে ভারতের কৃষ্ণনগর, রানাঘাট,কল্যানী হয়ে কলকাতায় যাবে দলটি। সেখানে ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য ফ্লাগ ইন এবং সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)