চাপাতিসহ দৌলতদিয়াড়ের আলমগীর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-11-19 ইং
চাপাতিসহ দৌলতদিয়াড়ের আলমগীর গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ধারালো চাপাতিসহ দৌলতদিয়াড়ের আলমগীর হোসেন বাবুকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গত বুধবার রাতে দৌলতদিয়াড় তাঁরা মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন বাবু (৩৫) দৌলতদিয়াড় দক্ষিনপাড়ার নান্নুর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহসহ সহযোগী ফোর্স দৌলতদিয়াড় এলাকার তাঁরা মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলমগীর হোসেন বাবুকে আটক করে পুলিশ। এ সময় আটককৃত আসামী আলমগীরের শরীর তল্লাশী চালিয়ে একটি ধারালো চাপাতি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসমীর নামে মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট মামলায় গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন বাবুর নামে এর আগেও একটি মাদক মামলা ও একটি চুরির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)